নির্বাচনের আগে-পরে সাম্প্রদায়িক হামলার আশঙ্কা রয়েছে জানা সত্ত্বেও কেন তা প্রতিরোধে ব্যর্থ হলেন? কেন এসব আক্রান্ত জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি? এ ধরনের সাম্প্রদায়িক হামলা বারবার হলেও একটিরও বিচার কেন হয়নি?
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ‘সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বিক্ষুব্ধ জনতা’ আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও সরকারের কাছে এসব প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিপ্রা বোস। তিনি বলেন, মুখে অসাম্প্রদায়িকতার কথা শোনালেও দেশের সরকার ও রাজনৈতিক দলগুলো আজও বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায়ভার সরকার, বিরোধী দল সবার। লিখিত বক্তব্যে সাম্প্রদায়িক সহিংসতার মূল ও সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধের দাবিও জানানো হয়।