তথ্য না দেওয়ায় ৫৯৬ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চেয়ে না পাওয়ায় দায়িত্বপ্রাপ্ত ৫৯৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷
জাতীয় সংসদে গতকাল বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান৷
তথ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, তথ্য অধিকার আইনের আলোকে এ যাবৎ তথ্য দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না? উত্তর হ্যঁা হলে কতটি মামলা হয়েছে? যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের নাম ও পদবি কী?
জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হ্যাঁ বলে ৫৯৬ জন কর্মকর্তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের হওয়ার তথ্য জানান৷