তথ্য মেলা শুরু আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় আজ বুধবার থেকে শুরু হচ্ছে তথ্য মেলা। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে জেলা প্রশাসন চত্বরে এ মেলা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। গতকাল মঙ্গলবার খুলনায় সনাকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের সহসভাপতি শামীমা সুলতানা। সভায় জানানো হয়, মেলায় জেলার ৩৫টি সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা, সেবা পেতে করণীয় ও সেবার মূল্যতালিকা বিতরণ করবে। এ ছাড়া সেবা-সম্পর্কিত অভিযোগ থাকলে সেগুলো গ্রহণ করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। খুলনা প্রতিনিধি