তথ্য সংরক্ষণের আগে আইন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপি লগ সংরক্ষণের আগে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন তৈরির দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, তথ্য সংরক্ষণের নামে যেন নিরীহ জনগণ হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখাতে হবে। আইপি লগ সংরক্ষণের অপব্যবহার হলে জনগণের প্রযুক্তিবান্ধব না হয়ে প্রযুক্তিবিমুখ হয়ে পড়ার আশঙ্কা আছে। বিটিআরসি আইএসপি প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে আইএসপি লগ সংরক্ষণ করতে বলেছেন। কিন্তু ব্যক্তিগত তথ্য বা আইপি লগ সংরক্ষণের জন্য কোনো আইন এখন পর্যন্ত নেই।