তথ্য সাক্ষরতা হলো জীবনব্যাপী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে তথ্য সাক্ষর হতে হবে। তথ্য সাক্ষরতা হলো জীবনব্যাপী শিক্ষা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নূরুল হক উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ‘তথ্য সাক্ষরতা ও জাতিসংঘ সাক্ষরতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকার অধিকর্তা কাজী আলী রেজা এই মন্তব্য করেন।জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক) ঢাকা এবং সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ, বাংলাদেশ (সিআইএসবি) ঢাকার যৌথ উদ্যোগে গত শনি ও রোববার কোর্সটি পরিচালনা করা হয়। কাজী আলী রেজা ছাড়াও কোর্সটি পরিচালনা করেন ইউনিকের প্রধান গ্রন্থাগারিক মো. মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মু. মেজবাহ-উল-ইসলাম ও সিআইএসবির পরিচালক মিনহাজ উদ্দীন আহাম্মদ কোর্সটি পরিচালনা করেন।তথ্য সাক্ষরতা ছাড়াও কাজী আলী রেজা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নূরুল হক অতিথি ছিলেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মতিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথিরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তথ্য সাক্ষরতা অভিযানকে পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেন।সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ৩০ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক আরজু মিয়া।