তথ্য সেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকা হালনাগাদ-সংক্রান্ত তথ্য জানতে সংশ্লিষ্ট চট্টগ্রাম মহানগরের থানা নির্বাচন কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। এ ছাড়া হালনাগাদ-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম তদারকির জন্য একটি মনিটরিং ও সমন্বয় সেল গঠন করা হয়েছে বলে জানা গেছে। এই মনিটরিং সেল থেকে যেকোনো ব্যক্তি তথ্য জানতে পারবেন বলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। টেলিফোন নম্বরগুলো হচ্ছে: ০৩১-২৮৬৮৮০, ০১১৯৫-৪৯৫১৩৩ ও ০১১৯৫-৪৯৫১৩৪।