তথ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালাল প্রতিরোধে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র। গতকাল শনিবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই তথ্যকেন্দ্র চালু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমপ্লেক্স এলাকায় ঢুকে দালালেরা প্রায়ই রোগীদের নানাভাবে হেনস্তা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, হাসপাতাল এলাকায় দালালদের অপতৎপরতা ঠেকাতে এবং রোগীদের প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুবিধার্থেই এই ব্যবস্থা। এই তথ্যকেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মচারী। দালালেরা ভেতরে ঢুকলেই ওই কর্মচারী সঙ্গে সঙ্গে বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বা পুলিশকে জানাবেন।