তথ্যচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই দিনব্যাপী ‘শিল্পে মুক্তিযুদ্ধ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল রোববার সাংস্কৃতিক সংগঠন মঙ্গলনাট ও কালুখালী উপজেলার ওয়েব পোর্টাল কালুখালী নিউজ ডট কম যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালুখালীর ইউএনও কামরুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।