তথ্যচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যসংগঠক নিরঞ্জন দে নির্মিত তথ্যচিত্র পুণ্য সলিল সকাশের প্রদর্শনী উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে সিলেট ফিল্ম সোসাইটির উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠান হয়েছে। এতে অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সাংবাদিক আজিজ আহমদ সেলিম, লেখক মিহির কান্তি চৌধুরী, দেবাশীষ ঘোষ, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম ও রজতকান্তি গুপ্ত বক্তব্য দেন। আয়োজক সংগঠনের সদস্যসচিব অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যচিত্রনির্মাতা নিরঞ্জন দে।