তথ্যচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির বিচিত্র সৃষ্টিকর্ম নিয়ে দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী হয়েছে। গতকাল শনিবার সকালে কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালার উদ্যোগে স্থানীয় এস বি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। তথ্যকেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আবদুল লতিফ তাঁর সংগ্রহে থাকা কবির ১০০টি দুর্লভ চিত্র নিয়ে একটি তথ্য বোর্ড তৈরি করে এ প্রদর্শনীর আয়োজন করেন।