প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল ‘বাঁচাও সুন্দরবন’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা বিজ্ঞান চর্চা কেন্দ্রের আয়োজনে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের শুরুতেই সুন্দরবনের জীববৈচিত্র্য ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ওপর তথ্যচিত্র দেখানো হয়। এ বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতাও হয়। পরে সংগঠনের সভাপতি জুনায়েদ হাসানের সভাপতিত্বে ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য হুমকিস্বরূপ’ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা হয়। উভয় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি