তথ্যপত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা নিয়ে তথ্যপত্র বিতরণ করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা। গতকাল রোববার সকালে হাসপাতাল প্রাঙ্গণে ওই তথ্যপত্রের মোড়ক উন্মোচন করেন হাসপাতালের উপপরিচালক মো. গোলাম ছারওয়ার। এতে হাসপাতালের কোন বিভাগে কী ধরনের সেবা দেওয়া হয় এবং বিভিন্ন ওয়ার্ডের অবস্থান উল্লেখ করা হয়। এর মাধ্যমে সেবাগ্রহীতারা হাসপাতাল সম্পর্কে দিকনির্দেশনা পাবেন। এ সময় উপস্থিত ছিলেন সনাক কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম, সাবেক সভাপতি বদরুল হুদা জেনু প্রমুখ।