প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় তথ্যপ্রযুক্তি উৎসবের নাটোর অঞ্চলের প্রতিযোগিতা আজ শুক্রবার জেলার নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার অন্তর্গত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। কলেজের অধ্যক্ষ বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ। বিশেষ অতিথি থাকবেন নাটোর জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাটোরের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।