তথ্যপ্রযুক্তিতে অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
গতকাল শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে দেওয়া তথ্যে এ মনোনয়নের কথা জানানো হয়েছে। জয়ের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি।