প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান বলেছেন, পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি জনসংযোগ কর্মকর্তাদের গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও তাঁদের হতে হবে দক্ষ।
‘জনসংযোগ, গণমাধ্যম ও যোগাযোগ’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার এ কথা বলেন। কোর্সটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)। গত রবিবার ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ-২) লাবণ্য আহমেদ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি।