তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ তথ্যপ্রযুক্তিতে জ্ঞানসমৃদ্ধ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সর্বাধিক প্রয়াস চালানোর জন্য সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে বঙ্গভবনে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপতির সহায়তা চান। খবর বাসসের।