তথ্যপ্রযুক্তিতে নারী বিষয়ক কর্মশালা এইউডব্লিউতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের (এইউডব্লিউ) আইটি ল্যাবে গতকাল দুপুরে ‘তথ্যপ্রযুক্তিতে নারী’-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে ওমেন এমপাওয়ারমেন্ট ফর ইকুইটি ফাউন্ডেশন। এর উদ্দেশ্য বিনা মূল্যে সুবিধাবঞ্চিত মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া।কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন এইউডব্লিউর কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক আমিনা আকতার। এটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতক এবং ‘তথ্যপ্রযুক্তিতে নারী’-বিষয়ক কর্মশালার প্রকল্প সমন্বয়কারী ফারিয়া কবির। প্রশিক্ষক হিসেবে ছিলেন সুমনা সুবর্ণা, ফাতেমা জান্নাত ও নিশাত-আই মওলা। প্রকল্প সমন্বয়কারী ফারিয়া কবির বলেন, ‘আমরা চাই এ ধরনের কর্মশালার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশি মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পাক।’