প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেছেন, দেশকে আরও এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের বায়তুশশরফ জব্বারিয়া একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একাডেমির মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিম।