তথ্যপ্রযুক্তি-বিষয়ক কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী তথ্যপ্রযুক্তি-বিষয়ক কর্মশালা গতকাল রোববার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ এ কর্মশালার উদ্বোধন করেন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বায়ো-ইনফরমেটিকস অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিষয়ের গবেষক সৌরভ দাশ। কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১৯ শিক্ষার্থী ও গবেষক অংশ নেন।
কর্মশালায় বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিজ্ঞান ও ম্যাথ প্রোগ্রাম বিভাগের প্রধান এ কে এম মনিরুজ্জামান মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) বেসিক মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মো. আরিফুজ্জামান, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস ও গবেষণা পরিচালক অধ্যাপক মো. কবিরুল ইসলাম খান, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক এ এম জুনায়েদ ছিদ্দিকী।