তথ্যমন্ত্রী বললেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুনে পুড়ে যে ১৩০ জন মারা গেছেন, এর প্রতিটি হচ্ছে বেগম জিয়ার নির্দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং এই পরিকল্পিত প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা তৈরি হচ্ছে। কুষ্টিয়া সার্কিট হাউসে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ইনু। তথ্যমন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচনের সুযোগ নিয়ে খালেদা জিয়া দম ফেলার কৌশল নিয়েছেন। তবে মানুষ পুড়িয়ে হত্যার মামলা থেকে উনি রেহাই পাবেন না। বাংলাদেশের রাজনীতিতে আগুন-সন্ত্রাসীরা থাকবে না। আলোচনার সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।