তথ্যমন্ত্রীকে 'অসত্য' বলা থেকে বিরত থাকার আহ্বান জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মন্ত্রীর পদমর্যাদার কথা বিবেচনা করে ‘বিভ্রান্তিকর’ ও ‘অসত্য’ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক কর্মশালায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘শাপলা চত্বরে কোনো গণহত্যা হয়নি। কোনো আলেমকেও কারাগারে নেওয়া হয়নি।’ এই বক্ত্যব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াত বিবৃতি দেয়।