তথ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ের ভেতরে গত রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী গাড়ির ভেতরে ছিলেন। দুর্ঘটনায় গাড়ির সামনের দিকে কিছুটা ক্ষতি হলেও মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। মন্ত্রণালয় সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তথ্যমন্ত্রী সচিবালয়ের ভেতরেই নিজ কার্যালয়ে আসছিলেন। তখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি গাড়ির সঙ্গে মন্ত্রীর গাড়ির ধাক্কা লাগে।