তথ্যমন্ত্রীর গাড়িতে আরেক গাড়ির ধাক্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ের ভেতরে আজ রোববার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী গাড়ির ভেতরে থাকলেও তাঁর কোনো ক্ষতি হয়নি। তবে এতে মন্ত্রীর গাড়ির সামনের দিকে কিছুটা ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ছোট্ট একটি ঘটনা ঘটেছিল। এতে মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। তিনি অফিস করছেন।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তথ্যমন্ত্রী সচিবালয়ের ভেতরেই নিজ কার্যালয়ে আসছিলেন। তখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি গাড়ির সঙ্গে মন্ত্রীর গাড়ির ধাক্কা লাগে।