তথ্যমন্ত্রীর বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর লেখা গণমাধ্যম, গণতন্ত্র ও সাংবাদিকতা: প্রেক্ষিত বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে অন্যপ্রকাশ স্টলের সামনে লেখক নিজে তাঁর বইয়ের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, একদিকে সংবিধানে দেওয়া স্বাধীনতা রক্ষা, আবার অপরদিকে গণমাধ্যমের দায়বদ্ধতা ও পবিত্রতা রক্ষা করে এর বিকাশ ও প্রকাশকে সহায়তা করার দায়িত্ব পালনকালে যে গবেষণা করতে হয়েছে, তারই লিপিবদ্ধ রূপ এই বইটি।
বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক মো. শাহ আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শাবান মাহমুদ, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম প্রমুখ।