তথ্যমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনুর বাসা লক্ষ্য করে আজ সোমবার রাতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, কুষ্টিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে আজ রাতে ঢাকা ফেরেন তথ্যমন্ত্রী। রাজধানীর দারুস সালাম রোড়ের বাসায় ঢোকার সময় কে বা কারা বাসা লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে। ককটেলগুলো বাসার দেয়ালে লাগে। এত কেউ আহত হয়নি।
দারুস সালাম থানার কর্তব্যরত কর্মকর্তাও ককটেল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন।