তথ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতন নাগরিক কমিটি—সনাক, জেলা প্রশাসন ও স্থানীয় উন্নয়ন সংগঠনগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। মেলার দ্বিতীয় দিন গতকাল রোববার বিকেল চারটায় অনুষ্ঠিত হয় জনগণের মুখোমুখি অনুষ্ঠান। জেলা প্রশাসক এ বি এম আজাদের নেতৃত্বে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইউএনও মোস্তাফিজার রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম