প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জানব, জানাব, দুর্নীতি রুখব’ স্লোগান নিয়ে মুন্সিগঞ্জে গতকাল বুধবার জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে দিনব্যাপী ‘তথ্যমেলা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস। এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিমের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান। এ ছাড়া আলোচনায় অংশ নেন সুখেন চন্দ্র ব্যানার্জী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ কাদের প্রমুখ। মেলায় জেলার সরকারি ও বেসরকারি ২৫ প্রতিষ্ঠান স্টল বসিয়ে তথ্যসেবা দেয়।