প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে তথ্যমেলার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, টিআইবির অনুষ্ঠান কর্মকর্তা রাজেশ অধিকারী প্রমুখ।