তথ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় গতকাল মঙ্গলবার দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুশুম্বা ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে এই মেলার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। সুশাসন ও মানবাধিকারবিষয়ক দিনব্যাপী এই তথ্যমেলা উপলক্ষে সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে কুশুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন ইউএনও সাইফুর রহমান খান, মোহনপুর ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক প্রমুখ। মেলায় ২০টি স্টলে কম্পিউটার, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বই বিক্রি করা হয়। এ ছাড়া মেলায় ‘ইউনিয়ন পরিষদই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।