তথ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার থেকে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে পৌর শহরের মুক্তিযোদ্ধা মঞ্চে এই মেলার আয়োজন করে। বেলা তিনটার সময় মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. এনায়েত আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব উর রহমান প্রমুখ বক্তব্য দেন।