প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তথ্যই শক্তি, জানব জানাব, দুর্নীতি রুখব’ স্লোগান নিয়ে পটুয়াখালীতে গতকাল বুধবার থেকে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে এ মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসক অমিতাভ সরকার এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সনাকের সভাপতি আবদুর রব আকন সভাপতিত্ব করেন।