তথ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় তথ্যমেলায় বক্তারা বলেন, তথ্যের প্রবাহ গণতন্ত্রকে অর্থবহ করে। এটি গোপনীয়তার সংস্কৃতিকেও দূর করে। তথ্য আদান-প্রদানের মাধ্যমে সরকারি-বেসরকারি সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে জনমুখী করে তোলা সম্ভব। তথ্যের ব্যবহার এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে। পজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল রোববার বেসরকারি সংস্থা ওডেবের উদ্যোগে এ তথ্যমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খালিদ আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আজম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, এনজিও কর্মকর্তা নুরুল আবছার তালুকদার ও পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার নন্দী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার। তথ্যমেলা ধারণাপত্র পাঠ করেন লাবণ্য মুৎসুদ্দী।