তথ্যমেলা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, তথ্য আইন ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য কমিশনের কার্যকর ক্ষমতা প্রয়োগ নিশ্চিতকরণে বগুড়ায় গতকাল রোববার শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি সনাক বগুড়ার আয়োজনে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিকেলে মেলার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। মেলা উপলক্ষে শহরে বের করা হয় দুর্নীতিবিরোধী শোভাযাত্রা। ‘তথ্য অধিকার আইন—বাস্তবায়নে দায়িত্ব সকলের’ শীর্ষক এবারের তথ্যমেলায় জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি ৩২টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে।