তথ্যমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গতকাল দুই দিনব্যাপী তথ্যমেলা ২০১৫ শুরু হয়েছে। এবারের স্লোগান ‘দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, জানব জানাব ও দুর্নীতি রুখব’। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি যৌথভাবে এ আয়োজন করে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সচেতন নাগরিক কমিটির সভাপতি দিলারা বেগম সভাপতিত্ব করেন।