তথ্যমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে গতকাল মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এর আয়োজন করেছে। গতকাল জেলা প্রশাসক আবদুস সামাদ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সুধী সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের জেলা সভাপতি জহুরুল কাইয়ুম। বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা সাবিহা আকতার, সাংবাদিক গোবিন্দলাল দাস প্রমুখ।