তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান গতকাল বুধবার আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন। ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে স্থাপিত কেন্দ্রটিতে কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ, স্ক্যানার, প্রিন্টার ও ওয়েবক্যাম সংযুক্ত আছে। জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, এই সেবাকেন্দ্র থেকে দেশে-বিদেশ ই-মেইল, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফল, বিশ্বদ্যািলয়ে ভর্তি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন তথ্য স্বল্প মূল্যে পেতে পারেন। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র মো. নূরুল হক ভূঁইয়া প্রমুখ।