প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১১ নম্বর খাগকান্দা ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র থেকে কম্পিউটার, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতসংখ্যক দুর্বৃত্ত জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অবস্থিত তথ্যসেবা কেন্দ্রে ঢুকে পড়ে। দুর্বৃত্তরা কক্ষে থাকা দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, একটি স্ক্যানারসহ প্রায় দুই লাখ টাকার সামগ্রী লুট করে নেয়। আড়াইহাজার থানার ওসি আলমগীর জানান, এ ঘটনায় ইউনিয়নের সচিব একটি লিখিত অভিযোগ দিয়েছেন।