তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার বেতুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়া দুঃখজনক। প্রতিটি বিদ্যালয়ে পৃথক প্রশ্নে পরীক্ষা হলে ফাঁসের ঘটনা ঘটত না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম এ বিষয়ে কিছুই জানেন না।  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি