প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের এ ভি জে এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল ১২ ডিসেম্বর প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুই শিক্ষার্থীর নাম ফলাফলের তালিকা থেকে বাদ পড়ায় অনিয়মের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরপর তাদের নাম অন্তর্ভুক্ত করে গতকাল শনিবার আবার ফল প্রকাশ করা হয়। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, ইচ্ছাকৃত কোনো অনিয়ম হয়নি।