প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে গত শুক্রবার রাতে ১৬ কেজি সোনা উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম কমিশনার শফিউর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আজ রোববার থেকে তিন সদস্যের এই কমিটি এ সোনা চোরাচালানের বিষয়ে কাজ শুরু করবে। এদিকে শুক্রবার রাতে সোনার চালানটি উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে আটক এস এম নূরুল ইসলামকে গতকাল এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিজস্ব প্রতিবেদক