তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে উপবৃত্তির টাকা কেটে নেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। ১৬ জুলাই উপজেলার ছাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। অভিভাবকদের অভিযোগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌসের সহযোগিতায় শিক্ষকেরা শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ থেকে ৫০০ টাকা করে কেটে নিয়েছেন। জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।