তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের এক ছাত্রীকে হলছাড়া করার হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে হল প্রশাসনের সভায় এ কমিটি গঠিত হয় বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ কৌশিক সাহা। হলের ওয়ার্ডেন মোহাম্মদ নাজমুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আবাসিক শিক্ষক আয়শা সিদ্দিকা, লায়লা হাসিন ও মো. রাশেদুল ইসলাম। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। র্যা গিংয়ের নামে নির্যাতনের প্রতিবাদ করায় হল শাখা ছাত্রলীগের সভাপতি স্বপ্না আক্তারের বিরুদ্ধে হলছাড়া করার হুমকির অভিযোগ করেন ওই হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতুন নাইম।