তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে গণিত বিভাগের অধ্যাপক মো. বেল্লাল হোসেনকে। অন্য চারজন সদস্য হলেন অধ্যাপক এস এম জহুরুল ইসলাম, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক মো. শহীদুল ইসলাম ও অধ্যাপক রবিউল আওয়াল। বিজ্ঞপ্তিতে জরুরি ভিত্তিতে তদন্ত শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।