তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) চুরির ঘটনায় গতকাল শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এ ঘটনায় কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।কারখানার সূত্র জানায়, গত বুধবার রাতে কারখানার কেন্দ্রীয় ভান্ডারের কাছে একটি কনটেইনারের তালা ভেঙে চোরেরা ২৫৬ কেজি তামার তার চুরি করে। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিরাপত্তা কর্মকর্তা আমিরুল ইসলাম শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এ ছাড়া নিরাপত্তা পরিদর্শক এস এম শওকত ও আবদুর রফিক মিয়া এবং নিরাপত্তা প্রহরী বাচ্চু মিয়াকে বরখাস্ত করা হয়েছে।