তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত ৩০ নভেম্বর বাসচাপায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সরকারি সম্পত্তি নষ্টের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল রোববার ইউজিসির সদস্য অধ্যাপক মোহাব্বত খানকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। অন্য দুই সদস্য হলেন ইউজিসির সদস্য আবুল হাশেম ও অতিরিক্ত পরিচালক (বিশ্ববিদ্যালয়) ফেরদৌস জামান। কমিটির সদস্যসচিব ফেরদৌস জামান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কমিটিকে নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। তবে শিগগির প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক|