প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মেয়েকে (২০) ধর্ষণের অভিযোগে আনসার সদস্য বকুল সরকারের বিরুদ্ধে গতকাল শনিবার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আনসার কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকা মেডিকেলে কর্তব্যরত আনসারের প্লাটুন কমান্ডারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
ঢাকা জেলার আনসার কমান্ড্যান্ট নুরুল আফসার ফরিদী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বকুল সরকার চুক্তি ভিত্তিতে (তিন বছর) নিয়োগ পাওয়া। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, গত শুক্রবার বকুলের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হওয়ার পর তিনি পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটির অভিযোগ, বিয়ের কথা বলে তাঁকে ধর্ষণ করেছে আনসার সদস্য বকুল।