তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখের আগের রাতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর চাঁদাবাজি এবং এ খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির বাকি দুজন সদস্য হলেন সহকারী প্রক্টর মফিজুর রহমান ও রবিউল ইসলাম। কমিটি কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেবে, এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ‘যেহেতু আমি নিজে আহ্বায়ক রয়েছি, তাই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করিনি। তবে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।’