তদন্ত কমিটির আলামত সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে আগুনের ঘটনা তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।ফায়ার সার্ভিস ও বেসামরিক নিরাপত্তা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) আবদুস সালামের নেতৃত্বে চার সদস্যের ওই কমিটির সদস্যরা গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা জাপান গার্ডেন সিটির ছয় নম্বর ভবনে আগুনে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটগুলো ঘুরে দেখেন এবং কিছু আলামত সংগ্রহ করেন। পরে তাঁরা ওই ভবনের বাসিন্দা ছাড়াও বেশ কয়েকজনের জবানবন্দি নেন।ফায়ার সার্ভিস ও বেসামরিক নিরাপত্তা অধিদপ্তরের পরিচালক (অপারেশন) মেজর শেখ মো. শাহ জালাল গতকাল প্রথম আলোকে বলেন, আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়ী ব্যক্তিকে শনাক্ত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।পুলিশ সূত্র জানায়, ওই ভবনের ছাদে যাওয়ার দরজায় কে তালা দিয়েছিল এবং চাবি কার কাছে থাকে, সেই তথ্য এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।