তদন্ত কমিটির কাছে মৃদুল চৌধুরীর বক্তব্য উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ছয় দিন পর মুক্ত হওয়া চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী পুলিশের তদন্ত কমিটির কাছে তাঁর বক্তব্য তুলে ধরেছেন। গতকাল বুধবার চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদারসহ তিন সদস্যের তদন্ত কমিটির কাছে তাঁর বক্তব্য তুলে ধরেন।
পুলিশ সদর দপ্তর থেকে গত রোববার মৃদুল চৌধুরী অপহরণের প্রকৃত রহস্য, তাঁকে অপহরণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে কি না, তা তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। বনজ কুমার মজুমদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর। কমিটির বাকি দুই সদস্য হলেন র‌্যাবের একজন উপপরিচালক ও অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (সদর)।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘মৃদুল চৌধুরী তাঁকে কীভাবে অপহরণ করা হয়েছে। ছয় দিন দোতলা ভবনের একটি কক্ষে হাতকড়া পরিয়ে আটক রাখা এবং মামলা করার কারণে অপহরণকারীরা তাঁকে যে নির্যাতন করেছে সে বর্ণনা দেন।’ গত ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি পুরাতন টেলিগ্রাফ রোডের বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ায় সময় র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। অপহরণের ছয় দিন পর ১৭ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার বুড়িচং কংসবাজার এলাকায় অপহরণকারীরা তাঁকে ফেলে যায়।