তদন্ত কমিটির প্রতিবেদন পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রায় ৭০০ বছর আগে নির্মিত মহজমপুর মসজিদের একাংশ ভেঙে বর্ধিত ভবন বানানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদনটি পেশ করে।
ঐতিহাসিক মসজিদটির নকশা পরিবর্তনসহ এর বিভিন্ন অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে গত ১৪ জানুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন।
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। এখন আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে মসজিদের আদিরূপ ফিরিয়ে আনতে কাজ করব এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’